Thursday, 05 March 2026, 06:35 PM

তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে কাজ করতে চাই:...

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের সুযোগ পেয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

আজ রাজধানীর মিন্টু রোডস্থ শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ ও বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, সদস্য সচিব ডা. মো. খায়রুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, জনগণ ১৫ বছর পর বিএনপি-কে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং ১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফলেই জনগণ বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ দিয়েছে। অন্যায় ও নির্যাতনের শিকার এবং ক্ষতিগ্রস্ত সকলকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ— এই মূলমন্ত্র ধারণ করে চিকিৎসা, শিক্ষা, হাসপাতাল সেবা এবং দরিদ্র মানুষের কল্যাণে আরো মনোযোগী হতে হবে। বিএনপির অতীত ঐতিহ্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য ও জনকল্যাণে উন্নত সেবা নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিক। দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন উল্লেখ করে বলেন, অধিকাংশ হাসপাতালেই প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা রয়েছে। চিকিৎসকদের রোগীর প্রতি সেবামূলক মনোভাব আরো জোরদার করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম হলেও বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে সেবার মান উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্যসেবা খাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।bss

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P