Sunday, 08 February 2026, 09:55 PM

সৈয়দপুরে অবৈধ দখল উচ্ছেদে অভিযানে মুক্ত হলো গুরুত্বপূর্ণ...

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঁঃ নীলফামারীর সৈয়দপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে অবৈধ রাস্তা দখলদারদের বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা প্রশাসন। গত (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার পরিচালিত এই অভিযানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকার অবৈধ দোকান উচ্ছেদ করে যান ও জনচলাচলের উপযোগী করা হয়। অভিযান পরিচালিত হয় পৌরসভার আওতাধীন পাঁচ মাথা মোড়, সোহেল রানা মোড়, জিকরুল হক রোড, শামসুল হক রোড, রেললাইন এলাকা এবং ঢেলাপীর বাজার সংলগ্ন সিপাই বাজার রোড ও পোড়াহাট রোডে। উচ্ছেদ অভিযানে রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট অপসারণ এবং এ সময় ১৬টি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে ব্যবসায়ী সমিতির সভাপতি ও সেক্রেটারি,ক্রেতা-বিক্রেতা,অবৈধ দোকানদার,স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনগণকে উচ্ছেদকৃত সড়কের বর্তমান অবস্থা বজায় রাখতে সর্বোচ্চ সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবৈধ দখলদার দোকানদারদের কাছ থেকে কেনাকাটা করে তাদের উৎসাহিত না করার জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সৈয়দপুর,ট্রাফিক পুলিশ,সেনাবাহিনী,বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসনের পক্ষে বলা হয়,পরিষ্কৃত সড়ক পুনরায় দখলের চেষ্টা করা হলে কিংবা জনসাধারণ কর্তৃক এ ধরনের দখলে সহায়তা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,নিয়মিত নজরদারি থাকলে শহরের যানজট অনেকাংশে কমে আসবে এবং নাগরিক দুর্ভোগ লাঘব হবে ৷

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P