Sunday, 08 February 2026, 09:50 PM

সলঙ্গার রামকৃষ্ণপুরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শলী বনানী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে বিএনপি মনোনীত প্রার্থী এম.আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এর পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উল্লাপাড়া শিক্ষানগরীর রুপকার,সৎ নীতি আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি,এম আকবর আলীর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবক লায়ন মিসেস মোমেনা আলী। এ সময় মোমেনা আলী উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।পাশাপাশি তিনি আগামী ১২ফেব্রুয়ারী অনুষ্ঠিত ভোটে এম.আকবর আলীর ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে আগামী দিনে উল্লাপাড়া-সলঙ্গা অঞ্চলের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার সুযোগ করে দেয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হেদায়েতুল ইসলাম আইয়ুব,থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবান,সাবেক সম্পাদক শফিকুল ইসলাম সাকের,যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ছাত্রনেতা এম আরিফুল ইসলামসহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,মহিলাদল ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীগণ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P