Sunday, 08 February 2026, 09:53 PM

সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম...

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : আগামী ১২ তারিখে আপনারা আমাকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের এমপি নির্বাচিত করুন,আমি সলঙ্গাকে পৌরসভা করব ইনশাআল্লাহ। উপস্থিত নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মাঝে প্রতিশ্রুতি দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ ৪-(উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাও: রফিকুল ইসলাম খাঁন। গতকাল সকাল ১০টায় ঢাকা থেকে ফেরার পথে তার নির্বাচনী এলাকা সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় এক পথ সভায় নেতাকর্মীসহ উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়েত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর মাও: শাহজাহান আলী,সলঙ্গা থানা শাখার আমীর রাশেদুল ইসলাম শহীদ, হাটিকুমরুল ইউনিয়ন শাখার আমীর মাও: রাকিবুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি সোলাইমানসহ অনেকে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P