কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারী -৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) বিএনপির প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের ধানের শীষের প্রতীকের পক্ষে কিশোরগঞ্জ উপজেলায় রবিবার বিকালে একটি গণমিছিল ও সংক্ষিপ্ত সভা হয়েছে । নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রধান সড়কগুলোতে রবিবার বিকালে সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের ধানের শীষের প্রতীকের পক্ষে রবিবার বিকালে একটি গণমিছিল হয়েছে। এতে নেতা-কর্মী ও সমর্থকরা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ গণমিছিল করেছেন। এতে হাজার -হাজার মানুষ অংশগ্রহন করেন। গণমিছিরটির নেতৃত্ব দেন, বিএনপির প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। মিছিলের নেতৃত্বে আরো ছিলেন সদ্য সমর্থন দেওয়া স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশীদ মামুন, রাজনৈতিক জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। এসময় শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। ‘উন্নয়নের মার্কা, ধানের শীষ মার্কা, তারেক রহমান বলেছেন,কিশোরগঞ্জ সৈয়দপুরের উন্নয়ন’ সহ নানা শ্লোগান দেন সকলেই। মিছিলটি দীর্ঘসারির কারণে যানযটের সৃষ্টি হয়। মিছিল শেষে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে সংক্ষিপ্ত সভা অনুষ্টিত হয়। এসময় বক্তব্য রাখেন, বিএনপির প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাবেক ছাত্রদল নেতা, স্বতন্ত্র প্রার্থী ও সদ্য সমথর্নদানকারী এস এম মামুনুর রশীদ, বিএনপিতে সদ্য যোগদান করা সৈয়দপুর উপজেলা শাখার জাতীয়পার্টীর সাবেক সভাপতি জয়নাল আবেদিন, জেলা যুব সংহতি সভাপতি রওশন মাহানাবা, জমিয়তে ইসলামীর জেলা সভাপতি হাফেজ ইসমাইল রীয়াজি, সাবেক ছাত্রনেতা শওকত চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।