কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি\ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়,হত—দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করেন মোঃ ইউনুছ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে তিন শতাধিক পরিবারের মাঝে এ আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইউনুছ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আরিফুল আলম, ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিণী মোছাঃ মুনমুন আখতার মুন্নি এবং তাঁর দুই মেয়ে মেয়ে মোছাঃ লুৎফাতুত তাসনিম মিন্না ও মোছাঃ আনিকাতুল জান্নাত মাওয়া। আরও উপস্থিত ছিলেন মোঃ এনায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার, রংপুর, মোঃ হেদায়েত হোসেন, প্রধান শিক্ষক, শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ শাহেনেওয়াজ শাহ, সহকারী শিক্ষক, গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও সমাজের অনেক গুণী ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজান মাসে ইফতার ও নগদ অর্থ পেয়ে এলাকার অসহায় ও হত—দরিদ্রে পরিবার গুলো মোঃ ইউনুছ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হাবিবুর রহমান, প্রভাষক, শরীফাবাদ স্কুল এন্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী।