জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ স্বাবলম্বী নারী, সমৃদ্ধ দেশ। কাজ শেখো—বেকারত্ব কমাও এই শ্লোগান নিয়ে সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এক দিনের হ্যান্ড পেইন্ট এবং ব্লক ডিজাইন প্রশিক্ষণ ৷ ১৫ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শেখ ইসমত জাহান স্কুল পুরাতন বাবুপাড়ায় অনুষ্ঠিত হয় প্রশিক্ষণে গৃহিনী,শিক্ষিকা,শিক্ষার্থী ও বেকার নারীরা অংশ গ্রহণ করেন ৷ হ্যান্ড পেইন্ট এবং ব্লকের উপর একদিনের প্রশিক্ষনের আয়োজন করেছেন শ্রমজীবী নারীদের সংগঠন শ্রজীনাস সৈয়দপুর ৷ সংগঠনের সভাপতি ফেরদৌসী জামান ও সাধারণ সম্পাদক কোহিনুর লিপি এ প্রশিক্ষণ তদারকী করছেন ৷ তাঁরা জানান,নারীদের ম্বাবলম্বি করতে আমাদের প্রয়াস ৷ এ প্রশিক্ষণ অব্যাহত থাকবে ৷