Saturday, 14 February 2026, 05:21 AM

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয়

জি.এম স্বপ্না, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৫১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিশের প্রার্থী মুফতি আব্দুর রউফ সরকার (রিকশা প্রতীক) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট।ফলে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৭ হাজার ৬৬১ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন ভিপি আয়নুল হক। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,পুরো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সুষ্ঠ,সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে। কোথাও কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ অংশগ্রহণে নির্বাচন ছিল উৎসবমুখর। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪১ হাজার ৫৫২ জন।১৫৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৫৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন,যা উল্লেখযোগ্য ভোটার উপস্থিতির প্রমাণ বহন করে। বেসরকারি ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।তবে সার্বিকভাবে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রিত ছিল।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P